পোস্টগুলি

বয়স্কদের পৃষ্ঠা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বৃদ্ধ বয়সে ইবাদত ও সুস্থতা: সহজ বিধান ও নির্দেশনা

ছবি
বয়স বাড়া আল্লাহর একটি নিয়ামত — সবাই এই বয়স পায় না। কিন্তু শরীরের দুর্বলতা নিয়ে অনেক প্রবীণ মনে করেন, ইবাদত হয়তো আর আগের মতো হবে না। অথচ ইসলাম বৃদ্ধ বয়সের ইবাদতকে দিয়েছে বিশেষ সহজতা ও বিশেষ মর্যাদা। বৃদ্ধ বয়সে সালাতের সহজ বিধান রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: “দাঁড়িয়ে সালাত আদায় করো; তা না পারলে বসে; তাও না পারলে পাশ ফিরে শুয়ে (ইশারায়) আদায় করো।” (ছহীহ বুখারী: ১১১৭) অর্থাৎ সক্ষমতা অনুযায়ী বসে বা চেয়ারে বসে সালাত আদায় সম্পূর্ণ বৈধ — এতে লজ্জার কিছু নেই, বরং এটাই শরীআতের সহজতা। আর যে ব্যক্তি অসুস্থতা বা বার্ধক্যের কারণে বসে সালাত পড়েন, সুস্থ অবস্থায় দাঁড়িয়ে পড়ার অভ্যাস থাকলে আল্লাহ তাঁর সওয়াব কমান না — এমন সুসংবাদও হাদীছে এসেছে (বুখারী: ১১১৫)। বৃদ্ধের প্রতি সম্মান — সমাজের দায়িত্ব রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: “বয়স্ক মুসলিমকে সম্মান করা আল্লাহর মহিমা প্রকাশের অন্তর্ভুক্ত।” (আবূ দাউদ: ৪৮৪৩) আর পিতা-মাতা বৃদ্ধ হলে তাঁদের প্রতি আচরণের সর্বোচ্চ নির্দেশনা এসেছে কুরআনে: “তাদের প্রতি ‘উফ’ পর্যন্ত বলো না, ধমক দিও না; বলো...